![]() |
| ডিগ্রী বা অনার্স করে হতাশায়! |
প্রথমেই জানাই সদ্য ডিগ্রী পাসকৃত ভাই বোনদের সালাম আসসালামু আলাইকুম ও আদাব এবং অভিনন্দন। আপনারা যারা তিন বছরের ডিগ্রী কোর্স সম্পূর্ণ করে গ্রাজুয়েট করেছেন ভাবছেন মাস্টার্স করবেন সেটা ভালো কথা। আবার অনেকে মাস্টার্স করবে না গ্রাজুয়েট করেছে এতেই ইতি তাদের আবারো অভিনন্দন জানাই। যারা মাস্টার্স করবে না তারা নিজেকে গুছাবে বা পরিবারের হাল ধরবে।
একইভাবে যারা অনার্স করেছে তাদের অবস্থাও সমান ভাবে আছে। এখন আসল কোথায় আসো ডিগ্রি বা অনার্স করে অনেকে বিভিন্ন চাকরি করবে আবার অনেকে মাস্টার্স করবে এটাই বাস্তবতা। তবে যারা ডিগ্রী করেছেন তাদের জন্য মাস্টার্স দুই বছরের কোর্স। এই কোর্স এর নাম প্রিলিমিনারি টু মাস্টার্স। প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব এক বছর এবং মাস্টার্স শেষ পর্ব এক বছরের মাধ্যমে মাস্টার্স শেষ হয়। আর আমরা এসব করে থাকি একটা ভালো চাকরি পাওয়ার আশায়। আমরা উদ্যোক্তা হবার চিন্তাধারা করি না। কারণ এমন পরিবেশ আমাদের সমাজে নেই, উদ্যোক্তা হবার পরিবেশ কিছুটা থাকলেও তা নগণ্য।
পড়ালেখা করে চাকরি করতে হবে এটাই সমাজের একটা রীতিনীতি হয়ে উঠেছে। উদ্যোক্তার হিসাব বাদে দিলাম। বর্তমান যুগে চাকুরীর বাজারে যে প্রতিযোগিতা তাতে আমাদের মত ছাত্ররা প্রতিযোগিতায় টিকতে পারে না এটা বড় সমস্যা। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের তৈরি হতে হবে এবং ইউনিক হতে হবে।
এখন আসেন, ভাই ইউনিক কি ভাবে হব আপনি বলেন। বর্তমান চাকরির বাজারে শিক্ষক নিবন্ধন একটি জনপ্রিয় মাধ্যম এর মাধ্যমে সহজেই আমরা চাকরি পেতে পারি যদি আমাদের শিক্ষকতা পেশা পছন্দের হয়ে থাকে। আবার সেখানেও অনেক প্রতিযোগিতা চাকরি পাব কিভাবে?
আপনাকে ভিন্ন দিকে মোড় ঘুরাতে হবে যেমন ডিগ্রী বা অনার্স পাস করার পর প্রফেশনাল কোর্স করতে পারেন যা এক বছরে কোর্স। যে সব বিষয়ে প্রফেশনাল কোর্স করতে পারেন যেমন, আইসিটি, চারুকলা, লাইব্রেরিয়ান ও শারীরিক শিক্ষা। যা আপনাকে আলাদা সুযোগ করে দিবে শিক্ষক নিবন্ধনে।
আরেকটু ক্লিয়ার করে বলতেছি মনে করেন আপনি রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থ, রসায়ন বিষয়ে ডিগ্রি বা অনার্স কমপ্লিট করেছেন। এতে অনেক প্রার্থী যা আপনার চাকরি পেতে অনেক কষ্টদায়ক হয়। আর প্রফেশনাল কোর্সগুলো করলে আপনি এক্সট্রা সুযোগ পাচ্ছেন, কারণ এসব সাবজেক্ট চার বছরের কোর্স শুধু বিশ্ববিদ্যালয়গুলোতেই থাকে তাতে শিক্ষার্থী অনেক কম। তাহলে প্রতিযোগিতাও কম এবং সেই সাবজেক্ট গুলোতে পদের সংখ্যা বেশি আর আপনারা এই প্রফেশনাল কোর্সের মাধ্যমে সেই জায়গা গুলোতে জায়গা করে নিচ্ছেন। প্রফেশনাল কোর্স বিষয়ে আলোচনা শেষ।
এবার আসি অন্য বিষয়ে ক্যারিয়ার গড়ার বিষয় যেমন আপনি ডিগ্রী বা অনার্স কমপ্লিট করে এলএলবি করতে পারবেন যা দুই বছরে কোর্স এবং যেকোনো বিশ্ববিদ্যালয় এমবিএ এবং আইবিএ করতে পারবেন। সিদ্ধান্ত আপনার আপনি ডিগ্রী বা অনার্স কমপ্লিট করে মাস্টার্স করবেন না প্রফেশনাল কোর্স করে শিক্ষকতা পেশায় চলে যাবেন না আপনি এমবিএ আইবিএ বা এলএলবি করবেন আপনি কোন বিষয়ের উপর আপনার ক্যারিয়ার গড়বেন সেটা সিদ্ধান্ত একান্তই আপনার আমি শুধু জানালাম কারণ আমাদের সময় তেমন কোনো পথপ্রদর্শক পাইনাই যার কারণে আমরা জীবনে ভালো কিছু করতে পারি নাই তারই প্রেক্ষিতে আপনাদের জানানোর সামান্য প্রয়াস মাত্র আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন । আল্লাহ হাফেজ।।
Emamul Islam Emam
B.S.S- 2019

0 Comments